ভিশন বোর্ড:
ভিশন বোর্ড (VISION BOARD ) আমি যখন ইনস্ট্রাগ্রামে কিছু সেলিব্রেটির প্রোফাইল দেখি , মাঝে মাঝে খুব সুন্দর ছবি বা কিছু লিখা দিয়ে আবৃত একটা ফ্রেম দেয়ালে বা টেবিলে দেখে আমার চোখ আটকায়। আমি লিখা গুলি পরে কিছুটা বুজতে পারি যে ,কিছু ইচ্ছা বা স্বপ্ন এঁকে রাখা ফ্রেম।
ভীষণ ভাল লাগা কাজ করে।
আগ্রহ থেকে জানার চেষ্টা করি এইটা কি ? হুম আমি ভিশন বোর্ড (VISION BOARD )এর কথাই বলছি।
আসেন জেনে নেই কি ?
ভিশন বোর্ড কি ? কীভাবে একটি ভিশন বোর্ড তৈরি করবেন?
ভিশন বোর্ড কি ?
ভিশন বোর্ড হ’ল এমন একটি ফ্রেম। আমরা যা করতে চাই ,যা হতে চাই যা নিজেকে এমন এক যায়গায় বা এমন এক রূপে দেখতে চাই তেমন ইচ্ছাগুলি ,আমাদের স্বপ্নগুলি, আমাদের লক্ষ্যগুলি ছবিতে বা লিখে রাখার একটা বোর্ড।
বলতে পারি এইটা একটা স্বপ্নের বোর্ড বা ভিশন ম্যাপ।
যা ভাবতে আমাকে আনন্দ দেয় , যা আমাকে সুন্দর চিন্তা করতে সাহায্য করে।

ভিশন বোর্ড এর প্রয়জোনীতা কি ?
আমরা জানি অনুপ্রেরণা আমাদের আত্মাকে সন্তুষ্ট করে। কাজ করার শক্তি দেয় । অনুপ্রেরণা আমাদের যা অর্জন করতে পারে বলে মনে করে তা অর্জন করার শক্তি দেয়।ভিশন বোর্ড এর কাজ হল অনুপ্রেরণা দেওয়া। লক্ষ্য নির্ধারণে এবং তাদের স্বপ্ন অর্জনে অবিরাম চেষ্টা করার জন্য তাদের অনুপ্রাণিত করার জন্য ভিশন বোর্ড একটি কার্যকর সরঞ্জাম। কারণ চোঁখের সামনে সুন্দর স্বপ্নের কথা গুলি বা নিজের লক্ষ্যের দিক গুলি যখন লিখা থাকে তখন ব্রেন বার বার মনে করিয়ে দিবে ,কাজটা পূর্ন করার জন্য কি করতে হবে তা সম্পূর্ণ করার জন্য অনুপ্রেরনা দিতেই থাকবে।

ভিশন বোর্ড আর কি কি কাজে লাগাতে পারি ?
শুধু স্বপ্ন পূরণের একটা চিত্রই শুধু নয়। আমরা প্রতিদিনের টু ডু লিস্ট স্টিকি নোটের মাধ্যমে লিখে রাখতে পারি। বাচ্চাদের জন্য হতে পারে দারুন কিছু শেখানোর বা পড়ানোর মাধ্যম। কাগজে বড় করে অক্ষর লিখেও ওদের পড়ানো যেতে পারে। এতে করে ওরা বেশ মজা পাবে। পড়াশুনায় গতানুগতিক নিয়ম অনেক সময় বচ্চারা বিরক্ত হয়। পড়ায় আনন্দ পেলে তারা আগ্রহ প্রকাশ করবে।
ভিশন বোর্ড কি ভাবে তৈরী করব ?
প্রথমে চোখ বন্ধ করে ভাবতে হবে আমি কি চাইছি।
আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই।
পড়াশুনাটা থেমে আছে আবার শুরু করে দিব। আমি দেশ ভ্রমন করতে চাই।
আমি পবিত্র হজ্জ্ব একবার ঘুরে দেখতে চাই।
এমন চিন্তা গুলি আগে সিলেক্ট করে নিতে হবে।

একটি টেবিল পছন্দ করেন যেখানে আপনি পড়েন লিখেন অথবা সোশ্যাল নেটওয়ার্কে সময় ব্যয় করেন। প্রায় সকলেই কার্ডবোর্ড, স্ট্যাপলস বা ঝুলানো লোহার বা তারের তৈরী চারকোনা একটা ফ্রেম তৈরী করে নিয়ে দেয়ালে ঠিক টেবিলের উপরে রেখে ভিশন বোর্ড তৈরি করা যেতে পারে।
ভিশন বোর্ড সাজাব কিভাবে ?
যখন স্বপ্নটা আঁকা হয়ে যাবে মনের ফ্রেমে তখন নিজের তৈরী করা ভিশন বোর্ড সাজানো খুব সহজ হয়ে যায়।
ধরেন আমি যা চাইছি তেমন রিলেটেড কিছু খুব সুন্দর ছবি নেট থেকে প্রিন্ট আউট করে বোর্ডে লাগিয়ে রাখা যেতে পারে অথবা
সেই রিলেটেড কিছু কোটেশন বা যে কথা আমি ভুলতে চাই না বা মনে রাখতে চাই তা নিজেই লিখে তা আটকোনা যেতে পারে কোন পিনের সাহায্যে বা গামের মাধ্যমে।

ভিশন বোর্ডটি এমন এক যায়গায় রাখা উচিৎ যেখানে আমাদের চোখ সহজেই পরে।
শুধু সুন্দর করে সাজিয়ে রাখলেই হবে না প্রতিদিনের একটা নিয়মিত কাজ হবে এর সামনে দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড নিজের ইচ্ছা আর সপ্নগুলিকে নিজেকে মনে করিয়ে দেওয়া। এতে করে একটা ভাল লাগা কাজ করবে।
কারণ স্বপ্ন আমাদের মনের ভিতর একটা প্রশান্তি দেয়।
আর এই প্রশান্তি স্বপ্নের জন্য কাজ করতে শক্তি যোগান দিবে।
ভিশন বোর্ডের ব্যবহারে কি আসলেই স্বপ্ন পূরণ হবে ?
ভিশন বোর্ডের ব্যবহারের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা বিশ্বাস করা ঠিক হবে না। ভিশন বোর্ড তৈরি করা অনুপ্রেরণা খুঁজে পেতে, চিহ্নিত করতে,
আপনার স্বপ্নগুলিকে রূপ দেওয়ার জন্য এবং নিজেকে ফোকাস করতে এবং অনুপ্রাণিত রাখতে সহায়তা করার এক দুর্দান্ত উপায় মাত্র।
আমরা সবাই জানি সফলতার কোন সূত্র নেই।
বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজের সফলতাকে ছিনিয়ে আনতে পারে নিজের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে।
কিন্তু সে পর্যন্ত পৌঁছাইতে আমাদের নিজের কাজের প্রতি ফোকাস রাখা ,নিজেকে মোটিভেট রাখা খুব দরকার।
ভাবতে পারেন ভিশন বোর্ড একটা সেই ধরণের টুলস যা আমাদের মানুষিক শক্তি যোগাতে সাহায্যকারী একটা মাধ্যম ।
Related posts
2 Comments
Leave a Reply Cancel reply
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22
Apu onak Valo laglo.aro onak important airokom idea diban.ja. sa(Life ka onak sundur kore)
[…] কথা না। ডাইরি খুলতে যদি কষ্ট হয় তাহলে গ্রিড ওয়াল ব্যবহার করতে পারি। প্রতিদিন সেগুলো দেখার জন্য ,পড়ার […]