সকালে উঠার ইচ্ছাপূরণ
সকালে উঠার আজকে ছয়দিন। ইচ্ছা পূরণের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি।সকালে উঠার গোপণ কোন রহস্য নেই নিজের প্রবল ইচ্ছা আর মাত্র কয়েকটা নিয়ম মানতে পারলেই আসলে ,ভোর দেখা সম্ভব। ঘুমাতে যেতে হবে তাড়াতাড়ি ,এই কথা দ্রুব সত্যি .সকালে উঠার ইচ্ছে পূরণ করার চেষ্টা বহু দিনের ,আশাকরছি হয়ত এইবার পূরণ করতে পারব।
এমন এক শহরে বাস করি যেখানে সেই ভোর বেলা পাখি ডাকার চেয়ে কুকুরের শব্দ বেশী।
দূর দূর তাকিয়ে খুঁজে ফেরতে হয় গাছকে দেখতে
,সেখানে পাখির দোষ দিয়েই কি করব ? যে গ্রাম থেকে বড় হয়েছি সেখানেও গাছ কেটে বসতি বেশি হয়েছে।
অথচ আমার ছেলেবেলায় আমার বাড়ির পাশের জঙ্গলে শেয়ালের বসবাস ছিল , মাঝে মাঝেই জংলী কিছু মানুষ আফ্রিকানদের মত লতাপাতা দিয়ে লজ্জা ঢেকে মুখে কালী মেখে লাঠি
দিয়ে সেই জঙ্গলে শেয়াল মারতে আসত ।
চাইলেই পাখি হাত দিয়ে ধরতাম কারণ ছোট ছোট গাছে টুনটুনি বাসা বাঁধত। দুপুরে আমরা পাখির বাসা খুজতাম। নিজেই নিজের প্রতি লজ্জা পাই তখন সে পরিবেশে থেকে ভোরকে দেখিনাই ,হেদায়েত হয়নি। এখন এই সময়ে এসে তাকে খুঁজে ফেরি। তাই কি হয় ? তবুও দুধের স্বাদ ঘোলে মিটাই এই আরকি ?
আলহামদুলিল্লাহ আজকে ছষ্ঠ দিন
১১/৫/২২
Day Six
Morning Goal 4.30 am
Related posts
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22