সকালে উঠার চেষ্টা
আমার কাছে একটা দিন একটা পাহাড় জয়ের সমান হাহা। হয়ত এইটা অনেকের কাছে স্বাভাবিক কিন্তু আমি জানি আমার কাছে ঘুম কত প্রিয়।
নিজের লাইফস্টাইল নিয়ে অনেকটাই সচেতন থাকলেও ঠিক এই যায়গাটায় আমি ছিলাম খুবই দুর্বল।
তবে ঘুম ভাঙলে আর বিছানায় যাওয়া হত না। সারাদিন টুকটাক কাজ নিয়েই ব্যস্ত থাকি।
কত চেষ্টা কত ভাবে চাওয়া। কিন্তু হেদায়েত আর হয় না। তাই একটা দিন যায় আর আলহামদুলিল্লাহ বলি।
আর ভয়েও থাকি আল্লাহ যদি বেঁচে থাকি যেন একদিন মিচ্ না যায়।
সকালে উঠার চেষ্টা। শুধুমাত্র নিয়াত ভোরে ঘুম থেকে উঠা। তাই নিজেই নিজের কাছে এই যুদ্ধ ঘোষণা। টানা কিছুদিন একেই কাজ করলে নাকি তা অভ্যাসে পরিণত হয়। চেষ্টা করেই দেখি।
আলহামদুলিল্লাহ আজকে পঞ্চম দিন
১০/৫/২২
Day Five
Morning Goal
Related posts
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22