ভোরে উঠা এবং আমার নিজের যুদ্ধ
অনুভূতি আর অভিজ্ঞতা ,জানা ,পড়া আর শোনা শব্দ গুলির মাঝে অনেক পার্থক্য। আমরা সবাই ভালো বিষয় গুলি জানি , আমরা ভালো কথা অনেকেই বলতে পারি।
আমরা শুনি হয়ত পড়েছিও। কিন্তু অভিজ্ঞতা বিষয়টা একটু শক্ত , কারণ তা অর্জন করতে হয় একটা সময় সবাই পার করছি ,
কিন্তু হেলেদুলে কারো সময় যায় কেউ প্রত্যেকটা সময় উপভোগ করছে আবার কেউ শিখে বুজে অভিজ্ঞতা অর্জন করছে।
অভিজ্ঞতার সাথে দৃষ্টিভঙ্গী শব্দটা বেশ ওতপ্রোত জড়িত। কারণ দৃষ্টিভঙ্গী না থাকলে কেউ দূরের কিছু মনের চোঁখ দিয়ে দেখে না আর বুজতেও পারে না।
আরো বেশি শক্ত শব্দ হলো রিয়ালাইজেশন মানে অনুভব করা নিজের অনুভূতি থেকে।
এই অংশটা যার যেমন শক্ত সে তত বেশি বুজতে পারে জীবনের সিদ্ধান্ত নিতে সহজ হয়।
সারা জীবন ভোরবেলা উঠার উপকারিতা আব্বার কাছে শুনেছি এখনো বকা খাই ,আব্বা কতভাবে আমাকে এখনো বুজায়।
আমি বুজি ,শুনি ,জানি এখন অনুভব করার চেষ্টা করছি।
ভোরে উঠা
সকলে উঠে পড়ার ৩০ দিনের যুদ্ধের আজকে চতুর্থ দিন। আমার একটা দিন মানেই এক সুখানুভুতি। আমি শুধুমাত্র একটা অভ্যাস গড়ার চেষ্টা করছি মাত্র।
আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ দিন
৯/৫/২২
Day Four
Morning Goal
Related posts
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22