সকালে উঠার স্বাদ
যেকোন একটা বিষয়ে যদি নিজেই এর কাজে, নিজেই আগ্রহ নিয়ে করা যায় তাহলেই কেবল এর স্বাধ গ্রহণ করা সম্ভব হয়।
শুধুই শুনেছি সকালে উঠে গেলে এই হয় সেই হয় কিন্তু আসলেই কি হয় ,তা নিজে উঠে বুজতে হয়। বই পড়ে কিছু হবে না। বুজতেও পারা যাবে না।
ঘড়ির এলার্ম ৪.৩০ দেওয়া থাকে। আমি সত্যি জানতাম না ফজরের আজানের সঠিক সময় কখন। আজ আমি উঠি ৩.১৪ মিনিটে ,কারণ নফল রোজার নিয়াত করে ঘুমিয়েছিলাম। কিন্তু এলার্ম বাজার আগেই আমার ঘুম ভাঙছে। আমি নিজেই নিজেকে নতুন করে দেখছি।
ভাবছি যে কয়েকটা বিষয় জেনেছিলাম তাদের খুঁজে পাচ্ছি।
এর স্বাদ গ্রহণ করে বুজতেছি এইতো অমৃত। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। আমি এই হেদায়েত অনেক চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে খুব অবাক করা ঘটনা ঘটেছে। আমি ভাবছি আর মাত্র কয়েক মিনিট আর বিছানায় না যাই।
তাই সময় স্পেন্ড করছি লাইভে গিয়ে ,তখন আজান দেয়নি , আমার সেহরি শেষ। আমি মোটামুটি সিউর ছিলাম ,এই সময় কেউ থাকবে না , কয়েক সেকেন্ড পর দেখি আট জন লাইভে। আমি পুরাই হা। আমার প্রোফাইলে অনেক ভোরের পাখি আছে তাদের মধ্যে দুই একজন আমার পরিচিত ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
একটা নিয়াত করেছি আমি এই বিষয় নিয়ে বিষদ কন্টেন্ট বানাবো।
এবং যারা আছেন এবং থাকবেন তাদের নিয়ে কাজ করবো।
কিভাবে প্রডাক্টিভ মর্নিং বানাতে হয় ? ইনশাল্লাহ। আগে আমি নিজেই নিজেকে প্রুস্তুত করি। দোয়া রাখবেন সবাই
আলহামদুলিল্লাহ আজকে চৌদ্দ দিন
১৯/৫/২২
Day Fourteen
Morning Goal 4.30 am
Related posts
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22