সকালে উঠা আর ভোরের হাওয়া
রাত ১২ টা পার হয়ে গেল মানে দিন শেষ , কিন্তু আমার লিখতেই রাত হলো। এইমাত্র বাসায় এসে গোছল করে ফ্রেশ হয়েই ল্যাপটপে বসছি।
সপ্তাহের একটা দিন আমি সাহেবকে কাছে পাই। সেই দিনটা আমাদের বেশিরভাগ সময় বিজনেস এর কাজেই ব্যায় করতে হয় মানে বাসার বাইরে ,
সেই দুপুর দুইটায় বের হয়ে রাত ১২.৩০ বাসায় আসলাম। কাজ যখন শুরুর দিকে হয় তখন মগজ আর শরীর ,মন সব কিছুই ব্যয় করতে হয় একসাথে।
যাক এইসব কথা আলহামদুলিল্লাহ আজকে ছিল অষ্টমদিন। বারান্দায় বসে বই পড়ছিলাম ৫টার দিকে আলো আসে ,তখন বই নিয়ে বসা যায়।
যদিও আমি সাড়ে ৫ টায় যাই , কারণ এর আগে কিছু কাজ করতে হয় ,ফ্রেশ হওয়া ,প্রেয়ার।
আজকে সকালে আমার এমন মনে হয়েছে যে শুক্রবার , সে বাসায় থাকবে নাস্তা বানানোর এত তাড়া নাই তাই ,
৬ টায় বিছানায় গেছিলাম। চোখ খুলে দেখি ৮ টা বাজে। ভীষণ খারাপ লাগছিলো। আজকে প্রথম আমি সকালের পর ঘুমিয়েছি।
উপলব্ধি যা হলো
একটা দুইটা কাজ অবশ্যৈই আমাকে আগেই নোট করে রাখতে হবে , আমি সকালে উঠে কি করব ?
যদি আমি কিছু না পাই তাহলে নিজে নিজেকে মোটিভেট করা কঠিন , ভোরবেলা উঠার।
আলহামদুলিল্লাহ আজকে আট দিন
১৩/৫/২২
Day Eight
Morning Goal 4.30 am
Related posts
Deprecated: strpos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/monidewan/public_html/wp-content/themes/lifecircle/footer.php on line 22