Home » অভ্যাসের প্রথম ধাপ অনুভূতি তৈরী হওয়া

অভ্যাসের প্রথম ধাপ অনুভূতি তৈরী হওয়া

by Lcadmins

অভ্যাসের প্রথম ধাপ অনুভূতি তৈরী হওয়া

অভ্যাস যখন তৈরী হয় ,আমার মনে হয় তখন ভিতরে এক অনুভূতির জন্ম নেয়।
আর এই অনুভূতি তাড়া দেয় কাজ করার জন্য।
এই অনুভূতির ইংরেজি হলো রিয়ালাইজেশন। এইটা খুব শব্দ।
কারণ এই অনুভূতি মানুষকে দেখতে শেখায় ,বুজতে সাহায্য করে।

আজকে কুকুরের ডাকের সাথে পাখির ডাক শোনা গেলেও সময় তখন অনেকটা গড়িয়ে গেছে ৫.৩০ বাজে। শরীর খুব খারাপ লাগছিল দুইদিনের টানা শ্রম আমি চোঁখে ঘোলা দেখছিলাম , মাথা চড়কিতে উঠার মতো ঘুরতেছিলো। আজ মনে হলো শুয়ে আমি বারান্দা দিয়ে ভোর দেখতেছিলাম।
আজকে সকালে উঠে নিয়ম করে যে কয়টা কাজ করা হয় তার একটাও হয়নি।
অনুভূতি তৈরী হয়েছে অপরাধ বোধের অভ্যাস মনে তৈরী হয়েছে না উঠার কৈফৎ চাইবার। আজ দশ দিন এইটা বিশাল পাওয়া। সবচেয়ে কঠিন সময় পার করতে হয় শুরুর দিকে হয়ত অনেকের কাছেই হাস্যকর কিন্তু আমার জীবন যাপনের জন্য এইটা একটা অর্জন।
আলহামদুলিল্লাহ আজকে দশম দিন
১৫/৫/২২
Day Ten
Morning Goal 4.30 am

You may also like

Leave a Comment