Home » সকালের হাওয়া মনকে শীতল করে

সকালের হাওয়া মনকে শীতল করে

by Lcadmins

সকালের হাওয়া মনকে শীতল করে

হয়ত কথাটা খুব শুনে থাকবেন কিন্তু শরীর আর মন পর্যন্ত পৌঁছাতে হলে সকালের হাওয়া শরীরে স্পর্শ করতে হবে। আমি বুজতে পেরেছি এই এক বিশাল শক্তি বহন করে , এই হাওয়া পরবর্তী কাজের শক্তি যোগাতে সাহায্য করে।

সকালের হাওয়া হাজার রোগের দাওয়া। এই কথা আব্বার কাছে শুনতে শুনতে কান ঝালাপালা। অবশ্য আমি পরিবারের একমাত্র গুনবতী যে এই কাজে পারদর্শী।
যার জন্য চিন্তায় আমার বাপ্ মায়ের ঘুম হারাম হত। বড় বোনের চিন্তা হত আদৌ পরীক্ষায় পাশ করবে কিনা ? যাক টেনে হেঁচড়ে আজ এতদূর।

আল্লাহ যদি আমায় এবং পরিবারের মানুষকে ততদিন ভালো রাখেন তাহলে এইবার বাড়ি গিয়ে যদি এরা দেখে আমি সকালে উঠেছি ,
এরা আসমান থেকে দুপ করে মাটিতে পড়বে। আমি আর সকাল? আমার সাহেব কাছে থেকে বোকার মত তাকিয়ে থাকে ,মাঝে একদিন বলেছিল ,সব ঠিক আছেতো ?

আমার পরিবর্তন সেও স্বাভাবিক ভাবে নিতে পারছে না। শুধু তাইনা। সে পাত্তাই দেয় না। ভাবছে ওর উঠা ,পরের দিনেই ১২ ঘন্টা ঘুমাবে।
আসলেই তাই , আমি আজ ১২ দিন কিভাবে পার করলাম নিজেই নিজের কাছে অবাক হচ্ছি , তবে আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ আজকে বারো দিন
১৭/৫/২২
Day Twelve
Morning Goal 4.30 am

You may also like

Leave a Comment