আত্মউন্নয়ন অনুশীলন
সময় উড়ে যায় ইচ্ছে গুলি থমকে থাকে। সময় শেষ হয়ে যায় চাওয়া গুলি একেই যায়গায় আটকে থাকে।
এর কারণ সময়ের গুরুত্ত আর নিজের চাওয়ার প্রবল ইচ্ছে।
সময় উড়ে যায়। আমি চাই। আমি পারব। আমি করব বলেই দিন বছর কখন পার হয়ে যায় আমরা বুজতে পারি না। সময়ের গুরুত্ব যদি আগে বুজতাম।
ছাত্র জীবনে কত সময় নষ্ট করেছি এখন খুব আফসোস হয়। এখন বুজতে পারি খুব সামান্য করেও যদি নিজেকে নিয়ে ভাবতাম।
একটু তাকিয়ে দেখতাম নিজের দিকে আহা।
আমি আমার চেয়ে পরকে নিয়ে ভাবনা গুলি বেশি ছিল। তাই স্বাভাবিক ভাবে গুরুত্ত তাদের দিতাম। এভাবেও নিজেকে নিয়ে আর ভাবা হয় নি। আসলে অন্যকে খুশি করতে যাওয়া নেহাত পাগলামো। কেউ যেন অখুশি না হয় ,ঠিক আছে কিন্তু খুশি করার জন্য উঠে পড়ে লাগা নিতান্তই বোকামি ছাড়া কিছুই না।
আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ- ২৪ (চতুর্বিংশ) দিন
২৯/৫/২২
Day twenty Four
Morning Goal 4.30 am
সকালে উঠার জন্য একটা যুদ্ধের যাত্রা পথ যে এতো সুন্দর আর ভীষণ ভালো লাগার একটা গল্প তৈরী হবে আমার ভাবনার বাইরে ছিল।
আমি চাই ভীষণ ভাবে চাই যতদিন বেঁচে আছি আমার এই ইচ্ছে যেন কোন ভাবেই থেমে না যায়।
আমি এই কাজ চালিয়েই যেতে চাই।
অভ্যাস তৈরী করার জন্য আমাকে টানা ৬০ দিন আগে এই কাজ করতে হবে।
আমার মন খারাপ হয়। একটা অপরাধ বোধ তৈরি হয়। ঘুমাতেও গেলেও ঘুম আসে না। ঘুম আসলেও তা গভীর হয় না।
আমার এই আজকে ২৩ দিনের যাত্রায় হয়ত এই শক্ত অনুভূতি তৈরী হয়েছে। তা সঠিক জানি না।
তবে এতো টুকু বলতে পারি খুব অলস মানুষ বা নিজেকে পরিবর্তন করতেই মন চায় না তবুও বিষয়টা প্রয়জন হয়েছে করতে হবে ,
এমন মুহূর্তের মধ্যে দিয়ে গেলে ,২১ দিনের চ্যালেঞ্জ একটা দারুন আইডিয়া।
একেবারেই একটা অভ্যাসে পরিণত না হলেও নিজেকে ভাঙতে ,নিজেকে নতুন করে দেখতে বা অনুভূতি তৈরী হয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে। ২১ দিন কোন রকম ব্রেক ছাড়া টানা কাজটা করে গেলে ,যদি মনে হয় না ,এতে আমি কোন ভালো ফলাফল পাচ্ছিনা তাহলে পুনরায় ফেরৎ আসবে আর না হলে পরবর্তী ৬০ দি পর্যন্ত চালিয়ে গেলে নিজেকে নতুন করে দেখতে পারবে। আশাবাদী।
আলহামদুলিল্লাহ ,আমি বেঁচে থাকলে এই যাত্রায় আমি মহা খুশি। চলবে ৬০ দিন পর্যন্তই।
ভিডিও দেখেই বুজবেন আজকে অনেকটা দেরি হয়ে গেছে ৪.৪৫ am . গতকাল বলেছিলাম বেড়াতে গিয়ে বাসায় এসেছি রাত ১.৩০ মিনিটে।
তাই প্লাস মাইনাস করে শরীর বা মন চায়নি ভোরে উঠি হয়ত। আমিত ভেবেছিলাম আজকে মনে হয় লাল দাগ পড়বে কিন্তু না পেরেছি।
আমি সকালেই উঠে গেছি।
আলহামদুলিল্লাহ আজকে তেইশ দিন
2৮/5/22
Day twenty Three
Morning Goal 4.30 am
সকালে উঠার জন্য কোন অজুহাত নাই। উঠতেই হবে। আমাকে ভোরের সাথে মিশতেই হবে। এইট ছিল আমার নিয়াত। যখন বাসার বাইরে যাওয়া হয় দৈনন্দিন রুটিনের ব্যাঘাত আসে। কিন্তু মন পড়ে থাকে নিজের করা রুটিনে। হয়ত এই অনুভূতি তৈরী হয়েছে এই কয়েকদিনের চেষ্টায়।
কিছু কিছু অভ্যাস আছে মন চায় না পরিবর্তন করি। শরীর চায় না নিজেকে বদল করি কিন্তু
ভোরের বাতাস ছুঁয়ে দেখেছেন ?এই একটা সময় নির্দ্বিধায় নিজেকে নিয়ে খোঁজ করা যায়।
বইয়ে পড়েছিলাম গ্রীস্মকালে দিন বড় হয়। গত দুইদিন থেকে তা আমি উপলব্ধি করছি। সাধারণত আমি সাড়ে পাঁচটায় বারান্দায় গেলে সাড়ে ছয়টা পর্যন্ত থাকি কিন্তু এখন ৬ টায় আর বসা যায় না।সূর্য একদম মুখে এসে পড়ে। কিছুদিন আগেও ভোর ৪.৩০ কিছুই দেখা যেত না, এখন বেশ আলো হয়ে যায়। আজকের ভিডিওটা নিয়েছি ৪.৪০ যখন ঘড়ির কাঁটা তাতেই কত আলো আপনারা দেখলেই বুজবেন।
নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিৎ
নিজের জীবনের প্রতি যদি ভালবাসা থাকে তাহলে এই কাজ সহজ হয়।
অভিজ্ঞদের কথা শুনতে হয়।বই পড়তে হয়। বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয় আর দৃষ্টিভঙ্গী বড় করে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে শিখতে হয়।
অন্যের সাথে তুলনা করা
যখন মন ভাবতে শিখে আমি তার মতো নই কেন ?
তখন ব্রেইন বলে আমাকে দিয়ে কিছুই হবে না।
নিজের মনের কথা শুনতে হবে তাহলে নিজের মত করে স্বপ্নের পথে হেঁটে যাওয়া মোটেও জটিল লাগবে না।
যখন অন্যের সাথে তুলনা করা বন্ধ করতে পারা যায় ,তখন নিজেকে ফোকাস করা খুব সহজ হয়।
যখন কারো নাটকীয় জীবন নিয়ে নিজের কোন মাথা ব্যথা থাকবে না ,তখন নিজের ভুল গুলি খুঁজে বের করা শুধু সহজ নয় স্বচ্ছ হয়ে যায়।সিদ্ধান্ত নেওয়া তখনি কঠিন মনে হবে না। আমার কি করা উচিৎ ?নিজেকে ফোকাস করলেই বুজতে পারা যায় নিজের কত ভুল আর নিজের ঠিক কোন যায়গাটা পরিবর্তণ দরকার। জীবনে থামতে পারাটা খুব জরুরী। ইঁদুর দৌড় ভাল কোন ফলাফল বয়ে আনে না।
আমার মাথা সবসময় নিচু হয়ে থাকে ,কারণ আমি জানি মাথা উঁচু করে হাঁটা আর জোরে কথা বলার যোগ্যতা হয়নি ,
হবে না ,চাইনা কারণ এই সব মানুষিকতা অহংকার শেখায়। আর মানুষের অহংকার করার মতো কিছুই নাই এই দুনিয়ায়।
আমার অনেক ভুল আছে ,অনেক ভুল করেছি এখনো কিভাবে হাঁটছি আমি জানি না ,শুধু জানি নিজেকে বদলাতে হবে।
আলহামদুলিল্লাহ আজকে আঠারো দিন
২৩/৫/২২
Day Eighteen
Morning Goal 4.30 am
সকালে উঠা আর অভিযোগ দেওয়া
অভিযোগ করলে আসলে নিজের ভিতর রাগ বাড়ে।
যার প্রতি এই অভিযোগ থাকে তাকে ,
কখনোই আমরা পরিবর্তন করতে পারি না।
কিন্তু নিজেকে কন্ট্রোল করার বা একদম এপিট থেকে ওপিট নাটকীয় ভাবে পরিবর্তন করা সম্ভব।
কারো প্রতি অভিযোগ আমাদের কাজের এনার্জি কমিয়ে দেয়।
এই সমাজ কি ভালো ? ভালো না। ভাগ্যটাই খারাপ আমার ,বাজে একটা পরিবারে জন্ম হয়েছে।
আমি চোর কি শখে হয়েছি ? হয়নিত ,এই সমাজ, এই পরিবার আমাকে বাধ্য করেছে।
আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে ,
আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার আসে পাশের অনেকেই বেশ ক্রিয়েটিভ ছিল ,
আর আমার পরিবারের কাছে আমি ঋণী ,যাদের জন্য আজকে এই অবস্থানে আমি আছি।
আসলে আমার আমি আজকে সবার কাছেই কৃতজ্ঞ।
আপনি বরাবরি জীবনে হেরে যাওয়া ,বিপথে যাওয়া মানুষের মুখে উপরের দুটি বাক্য শুনবেন
আর খুব কমন লাইন দুইটা নিচের ,
জীবনে সফল মানুষের মুখে অবশ্যই শুনবেন।
একেই পরিবারেই দুই ধরণের মানুষ থাকে একেই সমাজে হেরে যাওয়া আর সফলতার গল্প তৈরী হয়।
আসলে এই সব কিছুই হয় নিজের চেষ্টা আর নিজের ভিতরের প্রবল ইতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে।
কেউ কারো জন্য দায়ী থাকে না ,এইগুলা খুবি নিম্ন মানের অজুহাত মাত্র।
আজ সকালে ৪.৪০ উঠেছি। টনছিল ব্যথার সাথে শরীর ব্যথা করতেছিলো।
তাই এলার্ম বাজার সাথেই চোখ খুলেছে কিন্তু শুয়েই আছি ,
দশ মিনিট পর সাহেব ডাকে ,আমি খুশি হবার চেয়ে অবাক হয়েছি।
আমার জীবনে এই একটা মানুষ যে আমার ঘুমকে এতো যত্ন করে কল্পনার বাইরে।
সে জানে আমার দুর্বলতা ,ভালোলাগা ,ভালোবাসা এই একটা কাজেই।
আমার ঘুমের সামান্য ঘাটতি যেন না হয়, সে অফিসে যাবার সময় বাইরে তালা দিয়ে যায় ,তবুও আমায় ডাকে না।
আমার্ ঘুম অনেক গভীর , আর ঘুম নষ্ট হলে আমার খুব রাগ হত।
আমি প্রতিদিন নয় তবে প্রায় তার কাছে লজ্জিত হই, সরি বলি আর স্বপ্ন দেখি ,
দেখ আমি যেদিন ভোরে উঠব আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন আসবে।
সে মুসকি হাসে আর ভাবে আমি স্বপ্ন দেখেই যাই ,তা আর পূরণ হবার নয়।
সে আজ আমায় ডাকে। হাহা। আপনি যখন কোন কিছু প্রবলভাবে চাইবেন ,লক্ষ্য করবেন আশেপাশের পরিবেশ ,
প্রকৃতি আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য করছে।
আর নিজে কিছু করতে না চাইলে অজুহাতের পাহাড় দেখতে পারবেন।
সকালে উঠার সুন্দর গল্প
সকালে উঠার পর মনে হবে আমি সেই গল্পের রানী।সুন্দর গল্প শুধু গল্প নয়। সকালে উঠে গেলে নিজেই একটা সুন্দর গল্পের রচনা করা যায়। নিজেই নিজেকে সুন্দর করে দেখা যায়। সকালেও সেই স্নিগ্ধ বাতাস শেখায় কিভাবে একটা সুন্দর গল্পের রচনা করতে হয়।
আজকে সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে তবে সকাল সাড়ে পাঁচটায়। এইসময়ের মধ্যে আমি কিছুক্ষন বারান্দায় বসেছিলাম। কিছুটা সময় আজকে সকালে উঠতে দেরি হয়নি আসলে ইচ্ছা করেই শুয়ে ছিলাম। আবহাওয়া বেশ ভালো ছিল ,বৃষ্টি হবে জন্যই মনে হয় প্রচুর বাতাস ছিল। আমার বেডরুমের বারান্দার দরজা খোলা রাখলে এর স্বাদ গ্রহণ করা যায় পুরোটাই।
আমি উঠেছি আজকে ৪.৪৭ মিনিটে। আবহাওয়া দেখে লোভ সামলাতে পারিনি আগে কিছুক্ষন দাঁড়িয়েছিলাম।
নরমালি এল আসার পর মোটামুটি সাড়ে পাঁচটার আগে বাইরে যাইনা , এই সময়টাতে কিছু কাজ সেরে নেই।
আজকে বৃষ্টি আসবে জন্যই মনে হয় আগেই দাঁড়িয়েছিলাম। এইটা রহমত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের।
আলহামদুলিল্লাহ আজকে ষোল দিন
২১/৫/২২
Day Sixteen
Morning Goal 4.30 am
